রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর নিজস্ব তহবিল থেকে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১২ হাজার কম্বল বিতরণ করেছেন। রোববার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, প্যানেল চেয়ারম্যান আইবুল্লাহ, শ্রমিকলীগ নেতা আবু জাবের বাবুল,  মহিলালীগ নেত্রী লাভলী বেগম, এজাজ আহাম্মেদ প্রমুখ। 

অনলাইন আপডেট

আর্কাইভ